চুয়াডাঙ্গায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১১:৪৫ এএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আব্দুল হাকিম (২৫) নামে একজনকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে উপজেলার আইলহাঁস পদ্মবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল হাকিম একই উপজেলার আইলহাস গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পদ্ম বিলের পানিতে আব্দুল হাকিমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, নিহত আব্দুল হাকিমের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা প্রথমে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রেখেছে।

নিহতের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় হত্যা, অপহরণ, চাদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত