সুন্দরবনের চাড়াখালী এলাকা থেকে পাচারের সময় ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা, আটটি পা, হরিণ শিকারের ফাঁদ, কয়েকটি দা ও দুটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজননকেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, গতকাল রবিবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাড়াখালী এলাকায় তার নেতৃত্বে অভিযান চালান বন প্রহরীরা। তখন পালানোর সময় বন প্রহরীরা দুটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা শিকারিরা লাফিয়ে বনের গহিনে পালিয়ে যায়।
