ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর বাজারে মিলন আহমেদ (৩০) নামে এক ব্যক্তিকে চাকু মেরে হত্যা করেছে প্রতিপক্ষ এক যুবক। গতকাল সোমবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই উপজেলার খলিশাকুণ্ডু গ্রামের ইছাহাক আলীর ছেলে।
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, ৪ বছর আগে ইবি থানাধীন বলরামপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েলের সঙ্গে হরিণাকুণ্ডু উপজেলার খলিশাকুণ্ডু গ্রামের মিলনের বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে একটি মিষ্টির দোকানের সামনে মিলনকে চাকু মেরে পালিয়ে যায় জুয়েল। পরে স্থানীয়রা উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
