খুলনায় সদ্য বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের দুই শ্রমিক নেতাকে জামিন দিয়েছে আদালত। গত মঙ্গলবার মহানগর দায়রা জজ মো. শহিদুল ইসলাম তাদের জামিন দেন।
বুধবার দুপুর ২টার সময় তারা খুলনা জেলখানা থেকে মুক্ত হন।
ইস্টার্ন জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে ৬ জুলাই নিজ নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নেওয়ার ২০ ঘণ্টার মাথায় তাদের আগের একটি মামলায় দৌলতপুর থানায় গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে নূর ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার জামিন হলেও কাগজপত্র পৌঁছাতে দেরি হওয়ায় আজ তারা কারাগার থেকে বের হয়েছে।
শ্রমিকপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা বলেন, আমরা নথিপত্র উপস্থাপন করেছিলাম। আদালত সবকিছু বিবেচনা করে তাদের জামিন দিয়েছে।
