ঈদের ছুটির পরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০৭:৩১ পিএম

ঈদুল আজহা উপলকক্ষে টানা ৫ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি রপ্তানি শুরু হয়েছে। তবে করোনার কারণে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রি পারাপার এখনো বন্ধ রয়েছে।

বুধবার সকাল ১১টায় ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের  মাঝে পণ্য আমদানি রপ্তানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ৫ দিন বন্ধের পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৩১ জুলাই থেকে শুরু করে ৪ আগষ্ট পর্যন্ত টানা ৫ দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বুধবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। একইসাথে বন্দরের ভেতরে  আমদানিকৃত ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তিসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত