প্রবাসীদের জন্য আবুধাবি-ঢাকা ‘কম খরচের’ ফ্লাইট

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ০১:২০ পিএম

বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের ‘স্বস্তি দিতে’ এয়ার অ্যারাবিয়া আবুধাবি কম খরচের একটি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এই ফ্লাইটটি আফগানিস্তানেও যাবে।

খালিজ টাইমস জানিয়েছে, আবুধাবি থেকে এই ফ্লাইট সপ্তাহে তিনদিন (রবি, বুধ এবং শুক্রবার) যাবে কাবুলে। বুধ এবং শুক্রবার দুদিন ঢাকায়।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এই পদক্ষেপকে ‘ব্লু কলার’ প্রবাসী কর্মীদের ‘স্বস্তির’ বলে মন্তব্য করেছেন।

জব মার্কেটে ‘হোয়াইট কলার’ এবং ‘ব্লু কলার’শ্রেণির দুটি টার্ম আছে। যারা গ্র্যাজুয়েট তাদের ‘হোয়াইট কলার’ বলে। ‘ব্লু কলার’ বলা হয় যারা ‘স্কিলড ওয়ার্কার’ তাদের। হয়তো কেউ শিক্ষাগত দিক থেকে গ্র্যাজুয়েট না, কিন্তু কোনো ডিপ্লোমা করা আছে তাদের বলা হয় ‘ব্লু কলার’। ‘ব্লু কলারে’র মধ্যে আবার দুটি ভাগ আছে- এর একটি ফরমাল ব্লু কলার, অন্যটি ইনফরমাল ব্লু কলার। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অফিস সহকারী কিংবা ড্রাইভার কিংবা ক্লিনার হিসেবে চাকরি করেন, তাদের ফরমাল ব্লু কলার বলা হয়। ইনফরমাল ব্লু কলার করপোরেট জবের মতো না। তারা ফ্রিল্যান্স কাজ করেন।

আবু জাফর বলছেন, ‘দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আকাশ যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পদক্ষেপ শ্রমিকদের স্বস্তি দেয়ার পাশাপাশি ভ্রমণ সহজ করবে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরও অগ্রগতি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত