মাদকসহ হাতেনাতে আটক জেলা ছাত্রলীগ নেতা, ৩ মাসের জেল

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৬:২৬ পিএম

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খানকে মাদক মামলায় ৩ মাসের জেলে দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মাদকসহ আটক হন তিনি। পরে তাকে তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। হামজা খান মানিকগঞ্জ পৌরসভার মৃত মালেক খানের ছেলে।

ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম জানান, পৌরসভার বেউথা ব্রিজের কাছ থেকে এক বোতল মদসহ হামজা খানকে আটক করা হয়।

প্রসঙ্গত, মানিকগঞ্জ-১ আসনের এমপি নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে স্ট্যাটাস দেয়ায় আইসিটি আইনে করা মামলায় গত ৩০ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন হামজা। পরে জামিনে বেরিয়ে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত