রূপায়ণের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট-ওভারসিজ হিসেবে চুক্তিবদ্ধ বেলায়েত হোসেন

আপডেট : ১২ আগস্ট ২০২০, ১১:২১ পিএম

বুধবার রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ওভারসীজ হিসেবে মোহাম্মদ বেলায়েত  হোসেনকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

বেলায়েত  হোসেন ইউরোপ, আমেরিকা এবং কানাডাসহ বিভিন্ন দেশে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের গ্রাহকদের  সর্বোচ্চ সেবা প্রদান করবেন। কোভিড -১৯ এর সময় ওভারসিজ গ্রাহকদের সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দেওয়ার জন্য তাঁকে চুক্তিবদ্ধ করেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।  

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রকল্প দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় মোহাম্মদ বেলায়েত হোসেনের এর হাতে চুক্তিপত্র তুলে দিয়েছেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত