বন্যার্তদের বসুন্ধরা গ্রুপ ও কমিউনিটি পুলিশের সহায়তা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৩৩ এএম

বসুন্ধরা গ্রুপ এবং মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশ যৌথভাবে বন্যার্তদের খাদ্য সহায়তা প্রদান করেছে। গতকাল বুধবার দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের ৫০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। বসুন্ধরার পক্ষ থেকে ৩০০ প্যাকেট এবং কমিউনিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় ২০০ প্যাকেট পণ্য। এতে চাল, ডাল, তেলসহ প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে খাদ্যসামগ্রী ছিল।

যমুনার দুর্গম চর চরকাটারীতে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বন্যার্তদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত

থাকবে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু। তিনি বলেন, গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনা আছে কোনোভাবেই এ লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত