মাশরাফীর পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় নড়াইলে ছাত্রলীগের দোয়া

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৩:৪৪ পিএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা এবং জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমসহ উভয় পরিবারের করোনাভাইরাসে আক্রান্ত সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা নড়াইল শহরের পুরারন বাস টার্মিনাল জামে মসজিদে জেলা ছাত্রলীগের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. ছানাউল্লাহ।

এ সময় মাশরাফীর মা-বাবাসহ করোনায় আক্রান্ত অন্যান্য সদস্য এবং জেলা ছাত্রলীগের সভাপতিসহ তার পরিবারের সদস্যসহ দেশব্যাপী করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দেয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান, রেজওয়ান মোল্যা, ইয়ামিন মোল্যা, ইমন শেখ সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত গত মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়ার নমুনা পরীক্ষার পর গত ৮ আগস্ট পজিটিভ আসে।

এর আগে গত ২০ জুন মাশরাফী বিন মোর্ত্তজা করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এছাড়া মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি, ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা, মাশরাফীর শাশুড়ি হোসনে আরা সিরাজ, স্ত্রী সুমির বড় বোন সঞ্চিতা হক রিক্তা  ও  এক ভাগ্নি করোনা আক্রান্ত হওয়ার পর সবাই সুস্থ হয়েছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত