আদিত্যর ঠোঁটে আলিয়ার চুম্বনের ভিডিও ভাইরাল

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১০:৫৭ পিএম

২৮ আগস্ট মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের ‘সড়ক টু’। ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে মহেশ ভাটের এই সিনেমা। ছবি মুক্তির আগে সোমবার বুধবার প্রকাশ্যে আসে সড়ক টু-এর ট্রেলার। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রভাব যে সড়ক টু-র উপর জমিয়ে পড়তে শুরু করেছে, তা কার্যত বুঝিয়ে দিয়েছেন দর্শকদের একাংশ। সেই কারণেই ট্রেলার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘ডিসলাইকের’ সংখ্যা বাড়তে শুরু করে হু হু করে।

সুশান্তের মৃত্যুর পর রাগ, ক্ষোভ যে মহেশ ভাটের সিনেমার উপর প্রয়াত অভিনেতার অনুগামীরা প্রকাশ করতে শুরু করেছে, তা কার্যত স্পষ্ট। তবে সড়ক টু নিয়ে দর্শকরা যতই রাগে ফুঁসতে শুরু করুন না কেন, তাদের ধন্যবাদ জানান পূজা ভাট। সড়ক টু নিয়ে বিতর্কের মাঝেই এবার আলিয়া শেয়ার করলেন নতুন ভিডিও। যেখানে আদিত্য রয় কাপুরের সঙ্গে আলিয়ার চুম্বনরত আলিয়াকে দেখা যাচ্ছে। অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলে সড়ক টু-এর এক খণ্ড টুকরো তুলে দিয়েছেন।  আলিয়ার ওই ভিডিওর খণ্ডচিত্র প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত