চমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৭:১১ এএম

অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাকার কয়েক ঘণ্টা পরেই সেই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। চমেক ছাত্রবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনার পর দুই ইন্টার্ন চিকিৎসকের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ডাক দেয় অ্যাসোসিয়েশন।

গত বৃহস্পতিবার বিকেলে চকবাজার চট্টেশ্বরী রোডের চমেক ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে চমেকের বিভিনড়ব বর্ষের ছাত্রদের সংঘর্ষ ঘটে। এরপর দু’পক্ষই ছাত্রাবাসে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় রাতেই ২১ জনের নাম উল্লেখ করে ও ২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন ইন্টার্ন ডাক্তার ডা. এম এ আউয়াল রাফি। রাতে থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে চমেক ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ওসমান গণি ও চমেক ছাত্র সংসদের (চমেকসু) সাহিত্য সম্পাদক সানি হাসনাইন প্রান্তিকের ওপর হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা।

তবে শুμবার সন্ধ্যায় বৈঠকের পর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডা. তাজওয়ার রহমান খান বলেন, চমেক পরিচালকের কক্ষে সন্ধ্যায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপতত ৬০ ঘণ্টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি স্থগিতের। কেননা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, তাই আমরা চিকিৎসাসেবা দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত