ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১১:৪০ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাজার গোপালপুরের পূর্বপাড়ার এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টেবিল ফ্যান মেরামত করছিল মিজানুর রহমান। এ সময় অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত