রাজধানীর খিলগাঁওয়ে গোসল করতে নেমে পুকুরে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মারিয়া আক্তার (১২)। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে খিলগাঁও শেখের জায়গা জামে মসজিদের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।
মারিয়ার বাবা মামুন মিয়া দেশ রূপান্তরকে বলেন, দুপুরে মারিয়া মসজিদের পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
