নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০১:৩৭ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আবুল হাসেম (৫৫) মঙ্গলবার রাত একটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত আবুল হাসেম নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ধীতপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার ধীতপুর গ্রামের আবুল হাসেম ও মতিন মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল হাসেম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় হাসেমকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাসেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে হাসেম মারা যান।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি দুই পক্ষের মারামারির ঘটনায় আহত হাসেম মারা যাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত