নাগেশ্বরীতে পুলিশি হয়রানির বিরুদ্ধে কৃষকের সংবাদ সম্মেলন

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৮:২০ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর, এসআই তাজেদুর রহমান ফারুকী ও তদন্ত কর্মকর্তা মাহমুদ হাসানের বিরুদ্ধে কৃষক আব্দুর রহমান ও তার পরিবারের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রামে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান। এ সময় তার দুই ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান অভিযোগ করেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলায়, তদন্ত বিবাদী পক্ষের সঙ্গে হাত মিলিয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয়, মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তার নিকট জোড় করে মুচলেকা নেওয়ার অভিযোগও করেন তিনি। এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ উক্ত মামলার পূর্ণ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন কৃষক আব্দুর রহমান।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীরের সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, অভিযোগকারী আব্দুর রহমান পুলিশ সুপার বরাবর অভিযোগ করলে, একজন সিনিয়র এএসপি বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হবে না- এই আশঙ্কায় আব্দুর রহমান সংবাদ সম্মেলন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত