যশোরে ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালুর দাবি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৮ পিএম

যশোরে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট- টিআরএম (জোয়ারাধার) প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি।

বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল বলেন, দীর্ঘ ৪০ ধরে জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের মানুষ। বর্তমানে ৬ উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পশু আর মানুষ একত্রে মানবেতর জীবনযাপন করছে।

এ অঞ্চলের মানুষকে জিম্মি করে নদী খননের নামে সরকারের কোটি কোটি টাকা লোপাট করছে একটি মহল। ভবদহের সমস্যা সমাধানে সরকারের সদ্য ঘোষিত ৮১০ কোটি টাকার প্রকল্প বাতিল করে সেনাবাহিনী দিয়ে টিআরএম প্রকল্প চালুসহ অভয়নগরের আমডাঙ্গা খাল সংস্কারের দাবি করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির নেতা বিষুপদ দত্ত, কামরুজ্জামান, আব্দুর রউফ মোল্লাসহ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত