বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩ এএম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তান বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে মৃত্যুবরণ করেন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তান নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (সাবেক ইপিআর, বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন এবং দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। পরে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। মুক্তিযুদ্ধের সময় যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে যুদ্ধ করেন। ৫ সেপ্টেম্বর

পাকিস্তানি বাহিনীর গুলিতে নূর মোহাম্মদের সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হন। আহত সহযোদ্ধাকে কাঁধে নিয়েই এলএমজি হাতে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেছেন, গুলি ছুড়েছেন। হঠাৎ করে পাকিস্তানি বাহিনীর মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙে যায়। তবুও গুলি চালান প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য। জীবন প্রদীপ নেভার আগ পর্যন্ত তিনি প্রাণপণ লড়াই চালিয়ে যান এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত