করোনাভাইরাসে আক্রান্ত খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সাংসদ শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য আক্তারুজ্জামান বাবুকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ সেপ্টেম্বর সাংসদ বাবুর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি খুলনা নগরীর টুটপাড়ায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
