সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:২২ এএম

সম্প্রতি কক্সবাজারে সময় সংবাদের রিপোর্টার সুজাউদ্দীন রুবেলকে হত্যাচেষ্টা, ঢাকার ধামরাইয়ে বিজয় টিভির প্রতিনিধি জুলহাসউদ্দিনকে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।

গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর১২টা পর্যন্ত চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসানউল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ।

এছাড়া প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক নেতারা ছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুরের নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, কক্সবাজারে সাংবাদিক রুবেলের ওপর যারা হামলা করেছে এবং ধামরাইয়ে জুলহাসকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত