কিশোরগঞ্জ ও চাঁদপুরের দুই বিশ্ববিদ্যালয়ের বিল পাস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ এএম

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিল, ২০২০’-সহ দুটি বিল সংশোধিত আকারে বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।

পাস করা অন্য বিলটি হচ্ছে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০’। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিল দুটি পাসের প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ বিলে এ বিশ্ববিদ্যালয় স্থাপন, পাঠদান প্রক্রিয়া, চ্যান্সেলর, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিনসহ শিক্ষক, কর্মকর্তা নিয়োগ, প্রশাসন পরিচালনা, তহবিল, বাজেট, হিসাবসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।

বিল দুটির ওপর বিরোধী দলীয় কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত