শর্তাবলি পুনর্বিবেচনা করতে বললেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩ এএম

শ্রীলঙ্কা ক্রিকেটের শর্তাবলির প্রেক্ষিতে বিসিবির কড়া জবাবের ব্যাপারটি নজরে পড়েছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। লঙ্কান বোর্ডকে তিনি বলেছেন, দেশের কভিড টাস্কফোর্সের সঙ্গে কথা বলে বিষয়টি পুনর্বিবেচনা করতে। টুইটারে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল লিখেছেন, ‘আমরা সবাই জানি যে কভিড-১৯ মহামারী এখনো বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান, এই অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলেছি কভিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত