অপরাধীদের সঙ্গে পুলিশ সদস্যদের সম্পর্ক থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘দেশের প্রচলিত আইন শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালন করলে পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন দেশ রূপান্তরকে জানান, ডিএমপি কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তিনি প্রতিটি থানা পুলিশকে শিগগিরই অন্তত ১০ জন করে মাদকসেবী চিহ্নিত করে তাদের অভিভাবকদের ডেকে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
