ট্যাক্স দিয়ে মিষ্টি খাবেন না দিলে জরিমানা খাবেন : আতিকুল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৩১ এএম

‘যারা ট্যাক্স দেবেন তারা মিষ্টি খাবেন, যারা দেবেন না তারা জরিমানা খাবেন’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘যেখানে যে বিলবোর্ডের ট্যাক্স পরিশোধ করা হয়নি, সেগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।’

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর গুলশান-২ গোল চত্বর এলাকায় অভিযানে অংশ নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ডের বিরুদ্ধে অভিযানে নেমেছে ডিএনসিসি। এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মেয়র। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়াসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

ডিএনসিসির মেয়র বলেন, ‘এ শহরে ব্যবসা করার অধিকার সবারই আছে। কিন্তু ব্যবসা করতে হলে নিয়মনীতি মেনে করতে হবে। অনেকেই ভেবেছিল এ শহরের অভিভাবক নেই, কিন্তু অভিভাবক আছে। এ শহরের অভিভাবক হলো সিটি করপোরেশন। আপনারা যে যত বড় শক্তিশালীই হোন না কেন অনুমোদন নিয়ে ব্যবসা করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত