নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে শামীম ওসমান বলেন, ‘তিন দিন আগে পরিবারের সবার করোনা পরীক্ষার পর আমার স্ত্রী লিপি ওসমান, ছেলে অয়ন ওসমানের স্ত্রী এবং নাতির কভিড-১৯ ধরা পড়েছে। পরিবারের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে।’
শামীম ওসমান বলেন, ‘আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। তিনি রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সেফা দান করেন। আক্রান্ত সবাই আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সুস্থ আছে।’
