বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কীতে নীলফামারীতে বিআরটিএর সেবা সপ্তাহ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) বিশেষ সেবা সপ্তাহ।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ নীলফামারী কার্যালয় চত্বরে ফিতা কেটে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় নীলফামারী বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল কুদ্দুস, মোটরযান পরিদর্শক মো. নুরুল ইসলাম ও কম্পিউটার অপারেটর মাসুক রেজা বসুনিয়া উপস্থিত ছিলেন।

নীলফামারী বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল কুদ্দুস জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই সেবা সপ্তাহ আয়োজন করা হয়। বিশেষ এই সেবা সপ্তাহে  অনলাইনে বিআরটিএ সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করে ঘরে বসেই  লাইসেন্স পাবেন। এছাড়াও  একইভাবে মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন করাতে পারবেন। উদ্বোধনী দিনে অনলাইনে আবেদনকারী ১৫ জন শিক্ষানবীশ চালককে লাইসেন্স প্রদান করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত