সুনামগঞ্জে সোমবার নতুন করে ৬জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া ২২৯৯ জনের মধ্যে আরোগ্য লাভ করেছেন ২০০৭ জন।
সোমবার গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জন করোনায় আরোগ্য লাভ করায় জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী আরোগ্য লাভকারীর সংখ্যা ২০০৭ জন। সুস্থদের মধ্যে সদর উপজেলায় ৭৯৯ জন, দোয়ারবাজারে ১১৭ জন, বিশ্বম্ভরপুরে ৮৮জন, তাহিরপুরে ৫৩ জন, জামালগঞ্জে ৮৭ জন, দিরাইয়ে ৯৭ জন, ধর্মপাশায় ৩৬ জন, ছাতকে ৪২১ জন, জগন্নাথপুরে ১৫৩ জন, দক্ষিণ সুনামগঞ্জে ১১৬ জন, শাল্লা ৪০ জন। জেলায় আক্রান্তের চেয়ে সুস্থ হয়েছেন ৮৫ ভাগেরও বেশি। আর মৃত্যু হয়েছে ২২ জনের।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সোমবার জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন এ নিয়ে মোট আক্রান্ত ২২৯৯ জন আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। জেলায় মোট আরোগ্য লাভ করেছেন ২০০৭ জন।
জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ২২৯৯ জন তার মধ্যে সুনামগঞ্জ সদরে ৯৬৯, ছাতক উপজেলায় ৪৬৮, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১৩৯, বিশ^ম্ভরপুর উপজেলায় ৯২, দিরাই উপজেলায় ১০১, শাল্লা উপজেলায় ৪০, তাহিরপুর উপজেলায় ৫৬, জামালগঞ্জ উপজেলায় ৯৯, ধর্মপাশা উপজেলায় ৪১, দোয়ারাবাজার উপজেলায় ৯২, জগন্নাথপুর উপজেলায় ১৬৪ জন করোনায় আক্রান্ত।
জেলায় এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪৯৫৭ জনের তার মধ্যে ২২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে আরোগ্য লাভ করেছেন ২০০৭ জন আর আইসোলেশনে আছেন ২৭০ জন। আর মৃত্যুবরণ করেছেন ২২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে করোনার আক্রান্ত সংখ্যা বেশি হলেও এদের বেশির ভাগ লোকজনের উপসর্গ নেই। তবে জেলায় সুস্থের হার ৮৫ ভাগেরও বেশি। বেশির ভাগ রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এবং দ্রুত সুস্থ হচ্ছেন।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।
