জিয়া পরিবারের সমালোচনাকারী দাবি করে তথ্যমন্ত্রীকে ‘জিয়া পরিবারের সমালোচনাবিষয়ক মন্ত্রী’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আগের তথ্যমন্ত্রী ও বর্তমান তথ্যমন্ত্রী কাজের বিষয়ে যতটুকু কথা বলেন, তার চেয়ে বেশি কথা বলেন শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের বিপক্ষে। মনে হয় যেন এটাই তাদের মন্ত্রণালয়।’
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
গত রবিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নেতাদের অতিকথনের কারণে খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার দাবি উঠতে পারে।’
