চিনিকল বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গায় শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৫ এএম

রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিকরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। গতকাল বুধবার সকালে কেরুজ কেইন কেরিয়ান প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ করে কেরুর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো একসময় চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন দেশের সুসময়ে চিনকল বন্ধ করার পরিকল্পনা মেনে নেওয়া যায় না। মিলগুলোতে অনেক শ্রমিক ও কর্মচারী কাজ করে তাদের সংসার চালিয়ে আসছে। শ্রমিক-কর্মচারীর পেটে লাথি না মেরে কীভাবে মিলগুলো চালু রেখে প্রতিষ্ঠানকে লাভজনক করা যায় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত