রংপুর জেলা আ.লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মজিবর রহমানের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ এএম

রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার।

মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিক অনেকদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি একাধিকবার গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল ১১টায় মেডিকেল পূর্বগেট সংলগ্ন (মেডিকেল মসজিদ) এবং দ্বিতীয় নামাজে জানাজা গংগাচড়া উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের আদি নিবাস চেংমারীর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত