দেশের নদী-খাল দখল এবং দূষণ বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০১ পিএম

সুন্দরবনের পশুর ও মোংলা নদীসহ দেশের সকল নদী-খাল দখল এবং দূষণ বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব নদী দিবসে রবিবার সকালে মোংলার পশুর ও মোংলা নদীর মোহনা তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাদাবন, পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাপা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা'র বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখসহ অন্যান্যরা। 

এর আগে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে বাপা নেতা নুর আলম শেখের নেতৃত্বে প্রতীকী প্লাস্টিক বর্জ্য পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত