হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নাগুড়ায় স্থাপনের দাবি

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১১:৩৬ পিএম

দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জের বানিয়াচং উপজলার নাগুড়ার ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রায় ১০টি গ্রামের মানুষ এ কর্মসূচি পালন করেন।

ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নানু মিয়া চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

বক্তারা বলেন, নাগুড়ার কৃষি ফার্মকে কেন্দ্র করেই কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করেছিলেন জেলার আপামর জনসাধারণ। এখানে প্রায় ১০০ একরের বেশি কৃষি-অকৃষি জমি রয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামোও আছে। একটি তৈরির জায়গা থাকতে নতুন করে আরেকটি জায়গা তৈরি করে সরকারের কোটি কোটি টাকা অপচয় করার কোনো মানে হয় না। যেখানে মন্ত্রিসভার বৈঠকে হবিগঞ্জ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হয়েছে সেখানে কীভাবে ‘হবিগঞ্জ উপজেলা সদরে’ প্রতিষ্ঠার কথা সংযুক্ত করে সংসদে আইন পাস হলো তা বোধগম্য নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত