রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৩১

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০২:৫৭ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ১ কেজি ৮৯২ গ্রাম ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত