খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১২:৫৩ এএম

রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত স্বজল মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৯ টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ৪শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় তাদের। শিশু ৪টির বয়স ৭ থেকে ৯ বছর।

খিলগাঁও থানার উপ পরিদশর্ক (এসআই) মো. তানভির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় একটি টিনসেড বাড়িতে থাকে শিশুদের পরিবারে। পাশাপাশি আরেক বাড়িতে থাকে স্বজল মোল্লা নামের রিকশাচালক। বিভিন্ন সময় স্বজল মোল্লার স্ত্রী যখন বাসায় না থাকে তখন এই বাচ্চাদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার রুমে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন চালায়।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে তাদের সাথে এই অপকর্ম চালিয়ে আসছিলেন আসছিল সজল মোল্লা। আজ বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়। এরপর শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় স্বজল মোল্লাকে।

বৃহস্পতিবার স্বজলকে আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত