এবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমানে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার দিনগত গভীর রাতে মায়ের পাশ থেকে তুলে নিয়ে হেলাল উদ্দিন (২০) নামের এক যুবক তুলে নিয়ে ধর্ষণ করেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চর জব্বার থানা পুলিশ অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনায় ওই শিশুর মা ইয়াসমিন বাদী হয়ে চর জব্বার থানায় মামলা দায়ের করেছেন। সকালে পুলিশকে অভিযোগ করার পরপরই অভিযুক্ত হেলাল উদ্দিনকে সকাল ৮টায় আটক করে পুলিশ।
মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য নুর আলম জানান, শিশুর বাবার খামারে হেলাল কাজ করে আসছিলেন। এলাকার গণ্যমান্য লোকদের কাছে শিশুটিকে ধর্ষণ করেছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে হেলালকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে।
