বগুড়ায় শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৪৫ এএম

বগুড়ার সারিয়াকান্দিতে সাইফুল ইসলাম শফিকুল (৫৫) নামে এক স্কুলশিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকুল উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত হাইতুল্যা প্রামাণিকের ছেলে এবং গাবতলীর দুর্গাহাটা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে শফিকুল তার বগুড়া শহরের নারুলীর বাসা থেকে স্কুলে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার ভোরে মাঝবাড়ি গ্রামের কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পথে তালদহ মাঠে কাঁচা রাস্তার ওপর দুই পায়ের রগ কাটা এবং মাথায় আঘাতপ্রাপ্ত শফিকুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শফিকুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত