ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কলঘর বাজার উপশাখার উদ্বোধন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:৩০ এএম

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে তামিম মার্কেট, কলঘর বাজার, রামু, কক্সবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কলঘর বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আব্দুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত