অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৩২ পিএম

চীন একটি নতুন অপটিক্যাল রিমোট-সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।

রবিবার দিবাগত রাত ১২ টা ৫৭ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিচাং কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ  করা হয়।

গাওফেন-১৩ নামের স্যাটেলাইটটি লং মার্চ-৩বি রকেটে করে কক্ষপথে পাঠানো হয়।

এই স্যাটেলাইট তথ্য সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। স্যাটেলাইটটি প্রধানতঃ ভূমি জরিপ, ফসল উৎপাদনের মোটামুটি ধারণা, পরিবেশ রক্ষা, আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কীকরণ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের কাজে ব্যবহার করা হবে।

এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৪৯তম উৎক্ষেপণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত