নতুন সিনেমায় স্বামী স্ত্রীর চরিত্রে মৌসুমী-ওমরসানী

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৭:৩৪ পিএম

বাস্তব জীবনের তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী এবার রূপালি পর্দাতেও স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হচ্ছেন। নতুন একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। শনিবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। 'দেবর আমার কত আপন’ নামের এই সিনেমায় মৌসুমী চুক্তিবদ্ধ হলেও এখনো ওমরসানী চুক্তিবদ্ধ হননি। আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন সাইমন তারিক।

পরিচালক সাইমন তারিক বলেন, ‘এটি সামাজিক সিনেমা হবে। মৌসুমী আপাকে চুক্তিবদ্ধ করলেও বাকি আছেন ওমর সানী। আশা করছি ১০ দিনের মধ্যে তার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ছবিতে তাদের স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাবে। আগামী সপ্তাহের মধ্যে ছবির অন্য শিল্পীদের সঙ্গে চুক্তি হবে।’

ছবিতে বিভিন্ন চরিত্রে আরও যাদের অভিনয় করার কথা রয়েছে, তারা হলেন, বড়দা মিঠু, মাসুম আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত