আখাউড়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৮:৫১ পিএম

আখাউড়ায় কুকুরের কামড়ে শিশু বৃদ্ধসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরনারায়ণপুর, নয়াদিল, ধনরাজপুর ও মোগড়া গ্রামে কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটে। আহতরা আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

জানা গেছে, একটি কুকুর উপজেলার চরনারায়ণপুরে ঢুকে যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়িয়েছে। কেউ একজন আহতেকে উদ্ধার করতে গেলে তাকেও কামড়ায়। পরে ওই কুকুরটি মোগড়া, নয়াদিল ও ধনরাজপুর গ্রামে ঢুকে শিশু বৃদ্ধ-বৃদ্ধাদের কামড়ায়।

কুকুরের কামড়ে আহত উপজেলার ধনরাজপুরের খুরশিদ মিয়া বলেন, আমি ঘাস কাটতে যাই বাড়ির পাশের পুকুর পাড়ে। এমন সময় একটি পাগলা কুকুর এসে আমাকে আক্রমণ করে। আমার চিৎকারের আমার স্ত্রী ও ছেলের বউ ছুটে আসলে তাদেরও কামড়ায়।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শ্যামল কুমার ভৌমিক বলেন, কুকুরের কামড়ের অনেক রোগী এসেছে হাসপাতালে। যাদের অবস্থা ভালো না, তাদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত