ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আখাউড়া পৌরশহরের কলেজ পাড়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুশফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ মহিলা সমাবেশে মানুষের ঢল নামছে। বিএনপির চেয়াপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ অত্যন্ত সুসংগঠিত। বিএনপি সরকার গঠন করলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এতে নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর কর্মসংস্থান হবে। সমাজে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকল নারীদেরকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।
আখাউড়া উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতির সভাপতিত্বে পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন লিটনের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান এর বড় জামাতা জনাব আশফাক জামিল রহমান তাপস, বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন আব্দু, সিনিয়র সহ-সভাপতি মো. বাহার মিয়া, সহ-সভাপতি আবুল ফারুক বকুল, যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, মহিলা দল নেত্রী লাভলী কাউন্সিলর, আকলিমা আক্তার আখি।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খাঁন সোহাগ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মন্তাজ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শরীফ খাদেম, রমজান হোসেন, শাহীন খান, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন জলিল সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
