বিদেশগামীদের করোনা সনদ দেবে আরও বেসরকারি ১০ ল্যাব

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৪৯ এএম

বিদেশগামীদের নতুন করোনাভাইরাস পরীক্ষা করে সনদ দিতে আরও ১০টি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র সরকারের অনুমোদন পেয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ গত রবিবার ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবকে এই অনুমোদন দেয়। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ গমনেচ্ছু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআরের পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে। এই সনদগুলো এখন থেকে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশ গমনেচ্ছু যাত্রীরা যেতে পারবেন।

অনুমোদন পাওয়া হাসপাতালগুলো সবই ঢাকায়। এগুলো হলোআন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি) মহাখালী; ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, সোবাহানবাগ; ল্যাব এইড লি., ধানমন্ডি; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী; আইদেশী, মহাখালী; পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি; স্কয়ার হাসপাতাল, পান্থপথ; এভার কেয়ার হাসপাতাল, বসুন্ধরা; প্রাভা ডায়াগনস্টিক, বনানী এবং  ইউনাইটেড হাসপাতাল, গুলশান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত