সামাজিক যোগাযোগমাধ্যমে চবি শিক্ষককে হত্যার হুমকি

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৯:৪৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃর্বৃত্তরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ১৮ অক্টোবর হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ওই শিক্ষক।

কুশল বরণ চক্রবর্তী জানান, গত ১৭ অক্টোবর রাতে তার ফেইসবুকে ‘সাঈদ শাহজাদ’ নামের একটি আইডি থেকে অডিও বার্তা ও মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন সোহেল অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছি। কে বা কারা এর পিছনে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ অক্টোবর ফেসবুক মেসেঞ্জারে ‘সাঈদ শাহজাদ’ নামের একটি আইডি থেকে কুশল বরণকে লিখিত ও অডিও বার্তা দেওয়া হয়,

জিডিতে উল্লেখ করা হয়, অডিওতে বলা হয়, আমরা শুধু আমাদের আমিরের অর্ডারের অপেক্ষায় আছি সবাইকে ব্রাশ ফায়ার করে মারব।

কুশল জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত