জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে দল থেকে বহিষ্কার ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন হয়েছে। ‘সাতক্ষীরা জেলা ও সব উপজেলা স্বেচ্ছাসেবক দল’-এর ব্যানারে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় শহরের পাকাপোলের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সংগীতা মোড়ের সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে গিয়ে শেষ হয়। এর আগে তারা সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোনো দিন রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তারা এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের বহিষ্কার ও ‘পকেট কমিটি’ দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। তবে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক বলেন, কেন্দ্রীয় কমিটি বুঝেসুঝেই পরীক্ষিতদের দিয়ে এ কমিটি করেছে।
