নাটোরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৬:০৫ পিএম

নাটোরে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম শিল্পী (৩৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছেন স্বামী মইনুল ইসলাম মণির।

সোমবার রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়,  স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। সোমবার রাতে ঝগড়ার জেরে স্বামী মণির ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর অবস্থায় রেখে পালিয়ে যায়। এ সময় তাদের দুই শিশু সন্তানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিল্পীকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত