ডিএসসিসি মেয়রের ঐচ্ছিক তহবিল ব্যয়ে নীতিমালা হচ্ছে

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৮:২৪ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের ঐচ্ছিক তহবিল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে করপোরেশনের বোর্ড সভায় নীতিমালার একটি খসড়া উপস্থাপন করে তাতে কাউন্সিলরদের মতামত চাওয়া হয়। পরে কাউন্সিলররা এ বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন এবং এই উদ্যোগ গ্রহণের জন্য ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ধন্যবাদ জানান। নীতিমালাটি চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে মেয়রের ঐচ্ছিক তহবিল ব্যয় সংক্রান্ত প্রথম নীতিমালা।

নীতিমালা প্রণয়নের উদ্যোগ ও প্রাসঙ্গিকতা সম্পর্কে এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আপনারা সবাই জানেন যে, করপোরেশনের মেয়রের একটি ঐচ্ছিক তহবিল ব্যবহারের এখতিয়ার রয়েছে। কিন্তু অধ্যাবধি সেই তহবিল ব্যবস্থাপনার জন্য কোনো নীতিমালা করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত