লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– উপজেলার পার্বতীনগর এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে সজল মজুমদার (২৫) ও চিত্র চন্দ্র মজুমদারের ছেলে লক্ষ্মণ চন্দ্র মজুমদার (২২)।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে জেলা শহর থেকে উপজেলার পোদ্দার বাজারের দিকে যাচ্ছিলেন সজল ও লক্ষ্মণ। পথে বিরাহিমপুর এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি খালের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
