প্রতিনিধি পরিষদে হেরে গেলেন ইরানি সিমা

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:০৪ এএম

সম্ভাবনা জাগিয়েও যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের লড়াইয়ে হেরে গেলেন ডেমোক্রেট প্রার্থী ইরানি বংশোদ্ভূত সিমা লাদজেভারদিয়ান। তাকে হারিয়ে জয়োমাল্য পরেছেন রিপাবলিকান ড্যান ক্রেনশো।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের ৩৫টিতেও একইসঙ্গে ভোট হয়েছে।

এর মধ্যে রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসের সেকেন্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে লড়েছিলেন সিমা লাদজেভারদিয়ান। আসনটিতে হিউস্টনের বেশ কিছু অংশও পড়েছে। নির্বাচনী প্রচারণায় বেশ নজর কেড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি।

লাদজেভারদিয়ানের জন্ম ইরানে। শিশু বয়সে চলে আসেন যুক্তরাষ্ট্রে। এই আইনজীবী দুই সন্তানের জননী। স্তন ক্যানসার জয়ী এই নারী রাজনৈতিক কর্মী হিসেবে এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন।

অন্যদিকে বিজয়ী ব্রেনশ রিপাবলিকান দলের উঠতি তারকা। ২০১৮ সালেও আসনটিতে জয় পেয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক অফিসার ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আফগানিস্তান যুদ্ধে দায়িত্বপালনের সময় একটি চোখ হারান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত