দুমকিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০১:০৭ পিএম

পটুয়াখালীর দুমকিতে ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুভাষ চন্দ্র শীল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ অক্টোবর রাতে প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সবাই দুর্গাপূজা দেখতে গেলে শুভাষ চন্দ্র শীল একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

পূজা শেষে বাড়ি ফেরার পর বিষয়টি জানতে পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে যান। সুবিচারের নামে সময়ক্ষেপণ হলে অবশেষে কিশোরীর বাবা বাদী হয়ে গত বুধবার দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মঙ্গলবার মামলা দায়েরের পর আসামি শুভাষ চন্দ্র শীলকে গ্রেপ্তার করে পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত