দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৩:০২ পিএম

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে ইমন মোল্লা (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কার্ত্তিকপাশা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে অটোবাইকযোগে উপজেলা হাসপাতালে নেয়ার পর রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমন মোল্লা দুমকি সরকারি জনতা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আনোযার মোল্লার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, নির্মাণাধীন ভবনের লুজ তারে সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন ইমন। বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদন ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্যব্যক্তিদের সুপারিশ বিবেচনায় বুধবার সকালে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত